EnterTV
EnterTV
তাজা খবর
সব খবর পড়ুন
হোম ভিডিও
লাইভ টিভি
তাজা খবর মেনু
জাতীয়

শেরপুরে ১ লাখ ভোটে এগিয়ে ধানের শীষ

এন্টার টিভি ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে ১২৮টি কেন্দ্রের মধ্যে ১১১টি এবং পোস্টাল ভোটের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট। এখন পর্যন্ত রুবেল প্রায় ১ লাখ ভোটে এগিয়ে আছেন।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‌‘সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শেরপুর-৩ আসনের নির্বাচনে ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে।’

তবে বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী। তিনি অভিযোগ করেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি।

পরবর্তী সংবাদ আসছে...