EnterTV
EnterTV
তাজা খবর
সব খবর পড়ুন
হোম ভিডিও
লাইভ টিভি
তাজা খবর মেনু
খেলাধুলা

আজ রায়, দোষ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড নাসির-তামিমার

এন্টার টিভি ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৪২ এএম

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় আজ বুধবার (১০ জুন) ঘোষণা করবেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করবেন।

গত ৬ মে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত।

ওইদিন শুনানিতে তাদের (নাসির-তামিমা) সর্বোচ্চ সাজার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় জাতীয় দলের এক সময়ের ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরের ২৪ ফেব্রুয়ারি তার ও নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

একই বছরের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত।

এই মামলায় দোষ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা। 

পরবর্তী সংবাদ আসছে...