শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে ১২৮টি কেন্দ্রের মধ্যে ১১১টি এবং পোস্টাল ভোটের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট। এখন পর্যন্ত রুবেল প্রায় ১ লাখ ভোটে এগিয়ে আছেন। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল…
Author: এন্টার টিভি ডেস্ক
জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রাথমিকভাবে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে এই সেবা চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে (পাইলটিং) শুরু হওয়া এই কার্যক্রমে কিউআর কোডের মাধ্যমে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায়, তাদের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে তৈরি এই অ্যাপটি প্রথম পর্যায়ে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে জানানো হয়, ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনারবাংলালিং ফি স্টেশনে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।…
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নিতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। দিল্লি সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির চিঠিটি গতকাল (৭ এপ্রিল) রাতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে হস্তান্তর করেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিজয় চোথাউওয়ালে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। বিজয় চোথাউওয়ালে লিখেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এ সময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে ওই চিঠি লিখেছেন। আমাদের আলোচনার সময় বিজেপি নেতা শিশির বাজুরিয়া উপস্থিত…
আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি তা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দশম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়াও সম্পন্ন হয়েছে সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম। তিনি আরও বলেন, আগামী ১৮…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জাতীয় সংসদে বলেছেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে এবং তা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। সংসদে জ্বালানির তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৬৪ হাজার ৯৪৪ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল,…
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর লালবাগ থানায় জনৈক আশরাফুলের দায়ের করা এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, লালবাগ থানার এই মামলার (মামলা নং-৫) ৩ নম্বর আসামি হলেন শিরীন শারমিন চৌধুরী। এই মামলার এক নম্বর আসামি শেখ হাসিনা এবং দুই নম্বর আসামি ওবায়দুল কাদের। গত রাতে ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসা থেকে ডিবির হাতে আটক হওয়ার পর আজ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ। এর আগে তার বিরুদ্ধে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাসহ উত্তরা ও বনানী থানায় একাধিক মামলার…
আবারও পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির সোমবার (৬ এপ্রিল) স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দফতরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পারসোনাল ম্যানেজমেন্ট-১-এ কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার…







